করোনা কেড়ে নিয়েছে ৩৮ লাখ ৯১ হাজার মানুষের প্রাণ

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ০০:০১আপডেট : ২৩ জুন ২০২১, ০০:০১

করোনার ছোবলে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই শনাক্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। আরও বড় হচ্ছে মৃত্যুর মিছিল। দুনিয়াজুড়ে এখন পর্যন্ত ৩৮ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সর্বনাশা এই মহামারি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৭ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৭৭৫। এর মধ্যে ৩৮ লাখ ৯১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৪০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ২০ হাজার ২৮৪। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৫১৭ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই হাজার ৬৯১। এর মধ্যে তিন লাখ ৮৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮০৬। এর মধ্যে পাঁচ লাখ দুই হাজার ৮১৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা আট লাখ ৬১ হাজার ১৫০। এর মধ্যে ১৩ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৬২৯। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

মহামারির শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনাভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।

হংকংয়ে জন্ম নেওয়া ভাইরোলজিস্ট লি মেং ইয়ান পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। চীন হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে মার্কিন মুলুকে পালিয়ে যান তিনি।

এদিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ার শুরুর দিকের সময়কার মূল তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দলকে সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তথ্যগুলো বিস্তারিতভাবে না দিয়ে সারমর্ম আকারে উপস্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিভাবে করোনা মহামারির সূচনা হয়েছিল, এর উৎস কী, তা জানার প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘প্লিজ, খেলা ছেড়ো না’, নেইমারকে বাবার চিঠি
‘প্লিজ, খেলা ছেড়ো না’, নেইমারকে বাবার চিঠি
লামায় পাহাড়ধসে পাঁচ জনের মৃত্যু
লামায় পাহাড়ধসে পাঁচ জনের মৃত্যু
মানুষ ছাড়াই সাইবার হামলা, উদ্বেগ বাড়াচ্ছে এআই র‍্যানসমওয়্যার
মানুষ ছাড়াই সাইবার হামলা, উদ্বেগ বাড়াচ্ছে এআই র‍্যানসমওয়্যার
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী