অ্যাস্ট্রাজেনেকার পর মডার্নার টিকা নিলেন ম্যার্কেল

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ০১:২৬আপডেট : ২৩ জুন ২০২১, ০১:২৬

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন আরেক কোম্পানি মডার্নার টিকা। মঙ্গলবার জার্মান সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছ।

৬৬ বছর বয়স্ক ম্যার্কেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি মর্ডানার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকার মিশ্রণ ভালো ধারণা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি।

১৬ বছর চ্যান্সেলর হিসেবে থাকা ম্যার্কেল এই বছর দায়িত্ব ছাড়বেন। 

মার্চ মাসে ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়।

টিকাদানে শুরুতে জার্মানিতে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি বেড়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ প্রথম ডোজ পেয়ে গেছেন।

এপ্রিলে ম্যার্কেলের মুখপাত্র তার টিকা নেওয়ার সনদপত্র টুইটারে প্রকাশ করেছিলেন।

বিভিন্ন টিকা মিশ্রণ করা নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উঠে এসেছে।

রয়টার্স জানিয়েছে, টিকা স্বল্পতা ও সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে। অদূর ভবিষ্যতে কানাডার ওন্টারিও ও কুইবেক প্রদেশ এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিকে পাত্তা দিচ্ছে না স্পেন
ইরান যুদ্ধের ক্ষোভ বুকে নিয়ে ন্যাটো সম্মেলনে তুরস্কে ট্রাম্প
ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা
সর্বশেষ খবর
দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছালো   
দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছালো   
ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন
ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে কী হয়
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে কী হয়
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে বাংলাদেশের তিন ছবি, থাকছেন আমির-গৌরী
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে বাংলাদেশের তিন ছবি, থাকছেন আমির-গৌরী
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে