ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১৮:২০ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮:২০

কোনও প্রকাশ্য বক্তব্যের জন্য নয়, এবার নিজের পরিহিত সানগ্লাসের কারণে নতুন করে সবার নজর কেড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঘরের ভেতরে তো বটেই, এমনকি রাতের বেলাতেও তাকে নীল রঙের প্রতিফলকযুক্ত ‘অ্যাভিয়েটর’ ঘরানার একটি চশমা পরে থাকতে দেখা যাচ্ছে। ফ্রান্সের মাটিতে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও রানি সুথিদার সঙ্গে সাক্ষাৎ, মৃত্যুদণ্ডবিরোধী নবম বিশ্ব কংগ্রেসে বক্তব্য প্রদান এবং সম্প্রতি দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজের সময়ও ম্যাক্রোঁর চোখে ছিল এই চশমা। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

নেটিজেনদের কেউ কেউ এটিকে চোখের পুরোনো কোনও ইনফেকশন মনে করলেও, অনেকের ধারণা এটি পারিবারিক সহিংসতার লক্ষণ! এর আগে চলতি বছরের জানুয়ারিতেও ম্যাক্রোঁকে এই চশমা পরে দেখা গিয়েছিল। সে সময় ‘টপ গান’ সিনেমার স্টাইলের এই চশমার বিক্রি এতটাই বেড়ে যায় যে ব্র্যান্ডটির ওয়েবসাইট ক্র্যাশ করে এবং পুঁজিবাজারে এর শেয়ারের দাম মাত্র কয়েক দিনে ৭০ শতাংশ বেড়ে যায়।

পরে জানা যায়, ম্যাক্রোঁ সে সময় চোখের একধরণের রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। এটি মূলত চোখের একটি রক্তনালী ফেটে যাওয়ার ঘটনা, যা ক্ষতিকারক বা ব্যথাদায়ক নয় এবং দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তখন তিনি বিষয়টি নিয়ে কৌতুক করে ‘রকি ৩’ সিনেমার গানের অনুকরণে একে ‘আই অব দ্য টাইগার’আখ্যা দিয়ে বলেছিলেন, ‘যারা এর অর্থ বোঝেন, তারা জানেন এটি এক দৃঢ়তার প্রতীক।’

তবে এবার নেটিজেনদের জল্পনা অন্য মাত্রা পেয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাতের খাবারের সময় ম্যাক্রোঁর চশমা পরা দেখে এক্স প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, রাতের বেলা ডিনারে কেন তিনি সানগ্লাস পরে আছেন?

জবাবে কেউ একে ‘আলোর প্রতি সংবেদনশীলতা’ বলেছেন, আবার কেউ একে ফরাসি প্রেসিডেন্টের ‘টম ক্রুজ সাজার ফ্যান্টাসি’ বলে উপহাস করেছেন।

সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, তার স্ত্রী কি আবার তার চোখে আঘাত করেছেন?

আরেকজন লিখেছেন, “স্ত্রী কি তাকে আবার চোখ কালো করে দেওয়ার মতো মার দিয়েছেন?

নেটিজেনদের এই মন্তব্যের উৎস মূলত ২০২৫ সালের মে মাসের একটি ভাইরাল ভিডিও। সে সময় ভিয়েতনাম সফরের শুরুতে ব্রিজিতকে রসিকতা করে ইমানুয়েল ম্যাক্রোঁর মুখ একপাশে ঠেলে দিতে দেখা যায়, যা নিয়ে নেটদুনিয়ায় পারিবারিক নির্যাতনের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও ম্যাক্রোঁ পরবর্তীতে এটিকে প্রেক্ষাপটহীন একটি নিরীহ কৌতুক বলে উড়িয়ে দিয়েছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?