মেজর অব. মান্নান দম্পতিকে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ০০:১০আপডেট : ২৪ জুন ২০২১, ০০:১০

বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই প্রভাবশালী ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও এসএম মনিরুজ্জামানসহ শীর্ষ পাঁচ কর্মকর্তাকে মঙ্গলবার  জিজ্ঞাসাবাদের পর  বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও তার  স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। বিআইএফসি’র অর্থ কেলেঙ্কারীর ঘটনায় এ নিয়ে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিআইএফসির মোট শেয়ারের ৫৬ শতাংশই মেজর (অব.) মান্নানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, যা আইন পরিপন্থী।

বিআইএফসি’র বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫৭টি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে  টাকাগুলো বের করে নিয়েছেন মেজর অব. মান্নান।

সূত্র জানায়, বিআইএফসি’র বিতরণ করা ৮৫০ কোটি টাকা ঋণের মধ্যে ৯৭ শতাংশই কু-ঋণ বা মন্দ মানের খেলাপি। এসব খেলাপির বেশিরভাগই দায় মেজর অব. মান্নানের মালিকানাধীন প্রতিষ্ঠানের।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
দুর্নীতির অভিযোগে মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
দুর্নীতির অভিযোগে মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
সর্বশেষ খবর
ইরানের তেল বিক্রির ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের তেল বিক্রির ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের শঙ্কা
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের শঙ্কা
শিশু বেছে বেছে খায়? জিদ ভেবে করছেন যে ভুল
শিশু বেছে বেছে খায়? জিদ ভেবে করছেন যে ভুল
খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা
খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি