খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ জুলাই ২০২৬, ০৯:১৫ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৫

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সিরিজ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এই হামলা এমন এক সময়ে এলো, যখন গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য দেশটিতে সপ্তাহব্যাপী শোক ও জানাজা অনুষ্ঠান চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার সময় তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই আগ্রাসন ছিল অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির একটি স্পষ্ট লঙ্ঘন।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সর্বশেষ এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা সারফেস-টু-এয়ার মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন হামলা এমন এক সময়ে এলো, যখন ইরান আয়াতুল্লাহ আলী খামেনির জন্য দেশটিতে সপ্তাহব্যাপী শোক পালন করছে। ছবি: এপি

এর আগে ইরানের প্রেস টিভি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ, কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাজ্যের নৌবাহিনীর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, সম্প্রতি হরমুজ প্রণালিতে এবং এর কাছাকাছি এলাকায় তিনটি ট্যাংকার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানোর পর এই সর্বশেষ উত্তেজনা তৈরি হয়।

প্রসঙ্গত গত মাসে একটি প্রাথমিক শান্তি চুক্তি হওয়ার পর এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনা চলমান থাকার মধ্যেই এই নতুন হামলার ঘটনা ঘটলো।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৮ জুলাই ২০২৬, ০৯:১৫
খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?