প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৯:১৬আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:১৬

সরকার অতিরিক্ত দামে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারিতে বিশ্ববাজারে আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে এলএনজির দাম। তাই চাহিদা পূরণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে প্রায় দ্বিগুণ দাম দিয়ে এলএনজি  কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অনলাইনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার ৪ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এবারের চালানের ইউনিট মূল্য ১৩ দশমিক ৪২ ডলার।

জানা গেছে, এ বছরের এপ্রিলেই সুইজারল্যান্ডের এওটি ট্রেডিংয়ের কাছ থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হয়েছিল ২৪৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৩৫৮ টাকা। মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
এবার সিএনজি স্টেশন থেকে গ্যাস নিতে চান গার্মেন্টস মালিকরা, কারণ কী
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
গ্যাসের সংকট, অর্থনীতিতে কী প্রভাব পড়বে
সর্বশেষ খবর
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন