কু‌ড়িগ্রা‌মে নিখোঁজ দুই কিশোরী গা‌জীপুরে উদ্ধার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ জুন ২০২১, ০১:৪৯আপডেট : ২৭ জুন ২০২১, ০২:০৫

কুড়িগ্রামে পৃথক ঘটনায় ‘অপহরণের’ শিকার দুই কিশোরীকে গাজীপুর থে‌কে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে উদ্ধার ক‌রে শ‌নিবার (২৭ জুন) কু‌ড়িগ্রা‌মে নি‌য়ে আসে সদর থানা পু‌লি‌শের দু‌টি দল।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহ‌রিয়ার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কি‌শোরী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র জাবেদ আলী জ‌ড়িত ব‌লে অভিযোগ ওঠে। প‌রে নি‌খোঁজ কি‌শোরীর প‌রিবার জা‌বেদ আলী‌র বিরু‌দ্ধে অপহর‌ণের অভিযোগ এনে কু‌ড়িগ্রাম সদর থানায় এক‌টি সাধারণ ডায়েরি (জিডি) ক‌রে। এ ঘটনায় নিবিড় তদন্ত ক‌রে প্রায় তিন মাস পর ওই কিশোরী‌কে গাজীপুরের কোনাবাড়ী থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ। ত‌বে অভিযুক্ত জা‌বেদ আলী‌কে আটক কর‌তে পা‌রে‌নি।

পু‌লিশ জানায়, পৃথক আরেক‌টি ঘটনায় গত ৫ জুন কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কি‌শোরী নি‌খোঁজ হয়। এ ঘটনায় কি‌শোরীর খালা‌তো ভাই ও জেলার নাগেশ্বরী উপজেলার বালাশী গ্রামের ফজলুল হকের পুত্র শরিফুল ইসলামকে অভিযুক্ত ক‌রে থানায় অভিযোগ ক‌রে কি‌শোরীর প‌রিবার। ঘটনার তদ‌ন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থে‌কে ওই কি‌শোরী‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ। এ সময় অভিযুক্ত যুবক‌কেও আটক ক‌রে পু‌লি‌শ। প‌রে শ‌নিবার দুপু‌রে তা‌দের কু‌ড়িগ্রা‌মে আনা হয়।

পু‌লিশ জানায়, দুই কি‌শোরী ‘অপহর‌ণের’ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দু‌টি মামলা হ‌য়ে‌ছে।

ওসি খান মো. শাহ‌রিয়ার জানান, দুই কি‌শোরী বর্তমা‌নে পু‌লি‌শের জিম্মায় র‌য়ে‌ছে। গ্রেফতার যুবকসহ দুই কি‌শোরী‌কে র‌বিবার (২৭ জুন) আদাল‌তে নেওয়া হ‌বে। এ ঘটনায় জ‌ড়িত অপর আসামি‌দের‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে ব‌লেও জানান ওসি।

/এফআর/ /এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত