‘হঠাৎ বিস্ফোরণ, তারপর সব অন্ধকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২৩:৪৮আপডেট : ২৭ জুন ২০২১, ২৩:৪৮

অফিসে বসে কাজ করছিলাম। ৭টা ২৫ মিনিটে হঠাৎ বিকট আওয়াজ কানে আসলো। পিছনের জানালা ভেঙে চুরমার হয়ে চারপাশে ছড়িয়ে গেল। আমরা তখনও বুঝিনি কী ঘটছে। এর পরপরই বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার। কথাগুলো বলছিলেন সাংবাদিক মেনন মাহমুদ। রবিবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটা মগবাজার প্লাজার পাশের ভবনটির তৃতীয় তলায় তার প্রতিষ্ঠান অপরাজেয় বাংলার কার্যালয়। করোনা পরিস্থিতিতে হোম অফিস হওয়ায় তিনজন অফিসে অবস্থান করছিলেন। এরমধ্যে লেখক ও সাংবাদিক পলাশ মাহবুবও ছিলেন।

মেনন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পরপরই আমরা নিচে নামার চেষ্টা করি। তিনতলা ভবনের তৃতীয়তলাতে আমাদের অফিস। এক তলা নামতেই ধোয়া আর ধুলায় আমরা কিছুই দেখতে পারছিলাম না। নিচে নেমে আসতে গিয়ে দেখলাম নিচতলা ধ্বংসস্তুপ হয়ে গেছে। ধ্বংসস্তুপের ভেতর দিয়ে হাতড়ে কোনরকম বের হয়ে এসে দেখে আমার সহকর্মী পলাশের মাথা দিয়ে রক্ত পড়ছে। আমরা দ্রুত আল বারাকা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমার ঠিক পেছনের জানালা ভেঙে কাঁচ ছিটকে আসায় আমার মাথায় অসংখ্য কাঁচের গুড়ো।

ঠিক ৭টা ২৫ এ ঘটনা ঘটেছে বলতে পারছি কারণ এর দুই মিনিট আগে আমি আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। নামার মুহূর্তে আমি আমার সেলফোনটি নিতে পারলেও পলাশ নিতে পারেনি। আসলে কী ঘটছে সেটা বুঝতে না পারায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার ঠিক সামনের কম্পিউটার উল্টে পড়ে।

তিনি নেমে আসার দুর্বিষহ বর্ণনা দিতে গিয়ে বলেন, নেমে আসতে গিয়ে এখানে সেখানে কেবল আহত মানুষ পড়ে থাকতে দেখি। নিচতলা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় ভেতরে কী আছে বা ওর মধ্য দিয়ে কীভাবে বেরিয়ে আসবো সেটাই ভাবতে পারছিলাম না। বেঁচে যাওয়াটা মিরাকল মনে হচ্ছে। সিঁড়ি বেয়ে নেমে আসার সময় নাকে ধোঁয়া না ধুলা ঢুকছিলো সেটাও বুঝিনি আসলে। চারপাশ অন্ধকার। এর মধ্য দিয়ে আমরা তিন সহকর্মী বেঁচে ফিরেছি।

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে ‘পরিকল্পিত সন্ত্রাস’ 
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’