টিকা না নিলে কাউকে শাস্তি দেবে না সৌদি আরব

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০২:৩৪আপডেট : ৩০ জুন ২০২১, ০২:৩৪

সৌদি আরবে করোনাভাইরাসে টিকা নিতে কোনও বাসিন্দা অস্বীকৃতি জানালে বা না নিলে কাউকে শাস্তির মুখে পড়তে হবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল বিন আবদুল মোহসেন আল শালহৌব বিষয়টি নিশ্চিত করেছেন। দুবাইভিত্তিক গাল্ফ নিউজ এখবর জানিয়েছে।

মুখপাত্র জনান, জনগণের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, এগুলো কাউকে শাস্তি দেওয়ার পদক্ষেপ না।

এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ১ আগস্ট থেকে শুধু করোনা টিকা নেওয়া মানুষেরা শপিং সেন্টারে প্রবেশ করতে পারেন। করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনে নজরদারির জন্য অন্যান্য সংস্থার সঙ্গে নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের প্রয়াস বৃদ্ধি করবে।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে করোনায় শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশটিতে ১ হাজার ৫৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে এটি সর্বোচ্চ দৈনিক শনাক্ত।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুসারে, করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ১০৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০৪ জনের।

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি