ভারতে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ০০:৩০আপডেট : ০১ জুলাই ২০২১, ০০:৩০

ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধির বাস্তবতায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংস্থাটি বলেছে, কোনও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্বাচিত রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর অনুমতি দেওয়া যেতে পারে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ডিজিসিএ-এ আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল।

বুধবার ডিজিসিএ-র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার কোনও প্রভাব কার্গো বিমানের ওপর পড়বে না। একইসঙ্গে এই নিষেধাজ্ঞায় সেসব ফ্লাইটকেও ছাড় দেওয়া হয়েছে, যা ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত।

প্রসঙ্গত, করোনা মহামারির প্রকোপের মধ্যে ২০২০ সালের ২৩ মার্চ ভারতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। তবে কিছু নির্বাচিত দেশের মধ্যে দ্বিপক্ষীয় এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রিটেন, কেনিয়া, ভুটান ও ফ্রান্সসহ ২৭টি দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে। বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বিমান বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে, তাকে ‘‌এয়ার বাবল’ বলা হয়। এই বিশেষ ব্যবস্থায় কারা যাওয়া-আসা করতে পারবেন, তা দেশ দুটির আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়। তবে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অনেক দেশই এ সুবিধা বাতিল করে। সূত্র: পার্স টুডে, ওয়ান ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী