ভারতে কোভিডমুক্তদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ০০:৫৬আপডেট : ০১ জুলাই ২০২১, ০০:৫৬

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের পর সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। সম্প্রতি পাটনা এআইআইএমএস-এর এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য।

কোভিডমুক্ত হয়েছেন এমন তিন হাজার রোগীর ওপর সমীক্ষা চালায় এআইআইএমএস। করোনা থেকে সেরে ওঠার পর তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন হাসপাতালটির কর্তৃপক্ষ।

হাসপাতালের পোস্ট ট্রমা বিভাগের চিকিৎসক অনিল কুমার জানান, কোভিড থেকে সেরে উঠা রোগীরা তাদের কাছে ১১ ধরনের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। তার মধ্যে ক্লান্তি, ক্ষুধামন্দার পাশাপাশি রক্তে শর্করার অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির মতো বিষয়ও রয়েছে।

পাটনা এআইআইএমএস জানিয়েছে, তিন হাজার রোগীর মধ্যে ৪৮০ জন জানিয়েছেন তাদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। ৮৪০ জন তাদের দুর্বলতার কথা জানিয়েছেন। ৬৩৬ জন বলেছেন, কোভিডমুক্ত হলেও এখনও ক্লান্তির ভাব রয়েছে তাদের। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’
সর্বশেষ খবর
চীন নির্ভরতা কমাতে লবন দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র
চীন নির্ভরতা কমাতে লবন দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র
জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় শিশু নিহত
যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় শিশু নিহত
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল