ভারতে সেনাসদস্যদের বহনকারী ট্রাক খাদে, নিহত ৪

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ০২:৩৫আপডেট : ০১ জুলাই ২০২১, ০২:৩৫

ভারতের পূর্ব সিকিমের গ্যাংটকে বুধবার সেনাসদস্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে নিমজ্জিত হয়েছে। এতে চার জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। তাদের শিলিগুঁড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। তারা প্রত্যেকেই বাহিনীর কুমায়ুন রেজিমেন্টের জওয়ান। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর সিক্সথ মাইলের কাছে পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এবং পুলিশের উদ্ধারকারী দল। উদ্ধার তৎপরতায় যোগ দেয় স্থানীয়রাও।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, উঁচু পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। শেষ পর্যন্ত কোনওক্রমে তিন জওয়ানকে উদ্ধার করে গ্যাংটকের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই জনকে নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ির একটি হাসপাতালে।

সিকিমের পুলিশের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই সকাল সাড়ে টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। গ্যাংটকের সেনা হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনের মৃত্যু হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
প্রায় ৯ ফুট লম্বা চুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভারতের রেণু
হার্দিক পান্ডিয়াকে দলে পেতে মুম্বাইকে কী দিতে হবে কলকাতার
নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র, বিপদে পড়ছে ভারত
সর্বশেষ খবর
বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন ব্যবসায়ী নিহত
বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন ব্যবসায়ী নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
প্রায় ৯ ফুট লম্বা চুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভারতের রেণু
প্রায় ৯ ফুট লম্বা চুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভারতের রেণু
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো