আড়াই বছরেও দালাল থেকে পাননি পাসপোর্ট, অবশেষে হামলায় নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ০২:০৪ আপডেট : ০১ জুলাই ২০২১, ০২:০৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির শোলাবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ার বজলুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে ইরাক যাওয়ার জন্য পাশের গ্রামের আদম ব্যবসায়ী রমজান মিয়ার কাছে পাসপোর্টসহ সাড়ে তিন লাখ টাকা দেন আব্দুল কাদির। ইরাকে যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফিরে আসেন। এ ঘটনার পর আব্দুল কাদির বিষয়টি পানিশ্বরের ইউপি চেয়ারম্যান দীন ইসলামকে জানান। পরে চেয়ারম্যান এ নিয়ে এলাকায় সালিশ করেন। সেখানে সিদ্ধান্ত হয়, আদম ব্যবসায়ী রমজান ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ভুক্তভোগী আব্দুল কাদিরকে দিয়ে দেবেন। পরে নির্দিষ্ট অঙ্কের টাকা ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেয়নি রমজান মিয়া।

এ নিয়ে আব্দুল কাদির ও রমজানের মধ্যে বিরোধ চলছিলো। পাসপোর্ট ফেরত পেতে আজ বিকালে স্থানীয় পশ্চিম পাড়ার কর্টাইল্যা হাটি এলাকার মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করেন যান কাদির। সেখান থেকে বাড়িতে ফেরার পথে এলাকার মসজিদের পাশে রমজান মিয়ার ২০/২৫ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে আব্দুল কাদিরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা মুহাম্মদ সাইফ তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে জানতে চাইলে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, পূর্বে বিদেশ যাওয়ার ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিলো। এ বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আব্দুর কাদির প্রাণ হারায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সুদান সীমান্তে ড্রোন হামলা, নিহত ১৫৩
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক