নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১৫:০০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:০০

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাকের চালককে আসামি করা হলেও এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়নি। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের কেউ মামলা না করায় মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার এসআই আকবর হোসেন। মামলাটি তদন্ত করবে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৯ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ট্রাকচালক আবুল কালাম আজাদ ও আরপি পরিবহনের সুপারভাইজার সোহেল রানা রয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার সোহেল রানা। নিহতদের মধ্যে আসফিয়া নামের এক শিশুও রয়েছে।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শামীম হোসেন জানান, আরপি পরিবহনের বাসটি বরগুনা থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে বালুবোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিল। মঙ্গলবার ভোরে বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় পৌঁছালে বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ ১২ জনের মৃত্যু হয়।

এসআই শামীম হোসেন আরও জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়। আহত ব্যক্তিদের নাটোর ও বড়াইগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই আলমগীর হোসেন বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সড়ক পরিবহন আইনে করা এ মামলায় আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। এর তদন্ত করবে হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের আরেক সংসদ সদস্য আবদুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার এবং পুলিশ সুপার শরীফুল হক।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনা কমাতে বনপাড়া-পাবনা মহাসড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এসপি শরীফুল হক জানান, দুর্ঘটনার ঘটনায় করা মামলাটি যথাযথভাবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ১৩ জনের
সর্বশেষ খবর
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, প্রাণে বাঁচলেও হারালেন দুই পা
অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, প্রাণে বাঁচলেও হারালেন দুই পা
ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যা করতে হবে
ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যা করতে হবে
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর