চিকিৎসককে লাঞ্ছিত করে জেলহাজতে মুক্তাগাছার যুবলীগ সভাপতি

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৫:১১আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫:১৯

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে লাঞ্চিত করার মামলায় উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জুলাই) ভোর রাতে তাকে মুক্তাগাছা সদরের নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ। তিনি জানান,  ৬ জুলাই দুপুরে বাসায় গিয়ে করোনার স্যাম্পল আনাকে কেন্দ্র করে মেডিক্যাল অফিসার ডা. এএইচএম সালেহিনের সঙ্গে মাহবুবুল আলম মনির প্রথমে কথা কাটাকটি হয়। এরই জের ধরে মনি ৮-১০ জন দলীয় কর্মীকে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করে তাকে গালাগালি এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন বলে অভিযোগ উঠে। 

এ ঘটনায় রাতেই যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে প্রধান আসামি ও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ দেন ডা. এএইচএম সালেহিন। পরে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। 

জিঞ্জাসাবাদ শেষে তোকে আদালতে সোপর্দ করার কথা জানান ওসি। এদিকে অপর আসামিদের ধরতে পুলিশ তৎপর আছে বলে জানান ওসি।

এদিকে অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাফিজুর রহমান বলেন, করোনাকালে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। এমন একটি মুহূর্তে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম