যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৬, ২০:০০আপডেট : ০১ জুন ২০২৬, ২০:০০

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে যুবলীগের ঝাটিকা মিছিলে ধাওয়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীরা। এতে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক মুখে মাস্ক পরে ও কাপড় পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। মিছিলের ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও আজমেরী ওসমানের ছবি দেখা গেছে। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০-২৫ জনের একটি দল সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় মিছিল বের করে। এ সময় মিছিলের পেছনে একটি ইজিবাইকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির চার জন সদস্য বসে ছিলেন। তারা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করেন। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ নেতাকর্মী।’

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল