যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৭:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:৩৯

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানায়, ভ্যারিয়েন্টটিতে অন্তত ১৬ জন আক্রান্ত হওয়ার পর এটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এখবর জানিয়েছে।

নতুন এই ভ্যারিয়েন্টটি বি.১.৬২১ নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে বুধবার পিএইচই এটিকে আন্ডার ইনভেস্টিগেশন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানায়, এটি টিকার কার্যকারিতা কমিয়ে দেয় কিংবা গুরুতর রোগ সৃষ্টি করে এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, ব্রিটেনে বি.১.৬২১ নতুন হলেও বিশ্বে একেবারে নতুন নয়। জানুয়ারিতে কলম্বিয়ায় এটি প্রথম শনাক্ত হয়। ব্রিটেনে এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের বেশিরভাগের বিদেশ সফরের ইতিহাস রয়েছে এবং যুক্তরাজ্যে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়ানোর কোনও প্রমাণ এখন পর্যন্ত নেই।

গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে মানুষ সংক্রমিত হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও এই সপ্তাহে যুক্তরাজ্য করোনার বিধিনিষেধ প্রত্যাহার করেছে। শুক্রবার ব্রিটেনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৭৯৪ জন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের আর রেট ১.২ ও ১.৪। এর অর্থ হলো, একজন আক্রান্ত মানুষ একজনের বেশি মানুষকে আক্রান্ত করতে পারেন।

/এএ/
সম্পর্কিত
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন