দেশের ১৮ হাসপাতালে অতিরিক্ত রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৯:২৬ আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:০৭

দেশে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৮টি হাসপাতালেই নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৩ আগস্ট) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর এই ১৮টির মধ্যে রাজধানী ঢাকাকেই রয়েছে পাঁচ হাসপাতাল।

অধিদফতরের তথ্য থেকে জানা যায়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নির্ধারিত ১৬৯ বেডের বিপরীতে অতিরিক্ত চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত ২৭৫ জনের বিপরীতে অতিরিক্ত ৮২ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্ধারিত ৭০৫ বেডের বিপরীতে অতিরিক্ত ৪৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৬৩ বেডের বিপরীতে অতিরিক্ত ৮১ জন আর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৮৭ বেডের বিপরীতে অতিরিক্ত দুই জন অতিরিক্ত রোগী ভর্তি আছেন। রাজধানী ঢাকায় বেসরকারি ল্যাব এইড হাসপাতালেও রয়েছেন অতিরিক্ত রোগী।

ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন।

চট্টগ্রামের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর জেনারেল হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরগুনা জেলা সদর হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি আছেন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো