মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৩:০৬আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৩:০৬

মরক্কো সীমান্তবর্তী ক্ষুদ্র ভূখণ্ড সেউতায় একযোগে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বেড়া ভেঙে ও সাঁতরে এই প্রবেশ চেষ্টার সময় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।

সীমান্তে জরুরি অবস্থা দেখা দেওয়ায় সেউতার আঞ্চলিক সরকার মাদ্রিদের কাছে সেনাসহ অতিরিক্ত সহায়তার আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে স্পেনের কেন্দ্র সরকার সশস্ত্র বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী সেউতা সফরে যাচ্ছেন।

সেউতায় নিয়োজিত স্প্যানিশ সিভিল গার্ড অ্যাসোসিয়েশনের প্রধান রশীদ সেবিহি বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ বিশৃঙ্খল। সীমান্ত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

ভিডিও ফুটেজে প্রধানত মরক্কোর তরুণদের পাশাপাশি নারী ও শিশুদেরও তারাজাল সৈকত হয়ে সেউতায় ঢুকতে দেখা গেছে।

সেউতার সরকারি কার্যালয় অন্তত ৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। পানিতে বেশ কিছু মরদেহ ভাসতে দেখা গেছে। এই ঘটনার জেরে সীমান্ত সুরক্ষার তাগিদে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি সামলাতে মরক্কো পুলিশও সীমান্ত অতিক্রমকারীদের বাধা দিচ্ছে এবং অবৈধদের দ্রুত ফেরত পাঠাতে দুই দেশ সম্মত হয়েছে।

ধারণা করা হচ্ছে, সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানো যাবে না, স্পেনের সুপ্রিম কোর্টের এমন এক রায়ের পর এই অনুপ্রবেশ বাড়ে। ইউরোপে পৌঁছানোর আশায় মরক্কোর ফেনাইদেক থেকে প্রায় ৫ কিলোমিটার পথ সাঁতরে বা স্থলসীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করে অভিবাসীরা।

২০২১ সালেও কূটনৈতিক উত্তেজনার মাঝে দুই দিনে ৮ হাজার অভিবাসী সেখানে ঢোকার পর তৈরি হয়েছিল বড় সীমান্ত সংকট।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
সর্বশেষ খবর
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি