শিবগঞ্জে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৩:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৮:১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে একটি টিনের ঘরে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১৪ জন। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নের আলিনগর ঘাটে এ ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বি। তিনি বলেন, ‘লাশগুলো উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে বর পক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে নদীর পাড়ের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। তখন বজ্রাঘাতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চার জন নারী। আলীনগর ঘাট থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বরপক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছি। ১৪ জনকে জীবিত উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন ৪০ জন বরযাত্রী। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। অন্যরা সুস্থ আছেন বলে স্বজনরা আমাদের জানিয়েছেন।’ 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী প্রামাণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪০ বরযাত্রী ছিলেন। ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের