রাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

রাজশাহী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১১:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার (৮ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানার ওসির কাছে তিনি আবেদন জমা দেন। 

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সংসদ সদস্য বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে মামলার আবেদন করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্তের পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

এমপি শিমুল তার অভিযোগে উল্লেখ করেন, আমার নামে মিথ্যা অভিযোগ করায় আমার নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান নাটোর সদর আসনের এই সংসদ সদস্য।

এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘ড. সুজিত সরকার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমার মানহানি করেছেন। এজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়েছি। এছাড়াও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ- বইয়ে আমার বাবার নামে মিথ্যা তথ্য দেওয়ায় নাটোর আদালতে মামলা করবো।’

গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার। জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় রাজাকারের তালিকার ২১ নম্বরে নাটোর-২ এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা ‘হাসান আলী সরদার’ এর নাম রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে এমপি শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। পরে অধ্যাপক সুজিত সরকারের করা সাধারণ ডায়েরি (জিডি) খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল পুলিশ থানা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী