ইউএনওর বাসভবনে হামলা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১৬:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৬:৩৬

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে দফায় দফায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সভা করেছে জেলা ও বিভাগীয় কোর কমিটি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ও অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, রাতের ঘটনা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর বাসভবনে হামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি এবং ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। সাত-আট প্লাটুন বিজিবি এবং আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যার মধ্যে বরিশালে এসে পৌঁছাবে। বাকি দুই প্লাটুন বিজিবি ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি দেখে নামানো হবে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যানার-পোস্টার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা গুলি চালান। হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন।

/এএম/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম