হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন

বেনাপোল প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১৭:১০আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮:২২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘হাদির প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে জনগণের সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাও প্রকাশ করুন। এই হত্যার বিচার করতেই হবে।’

বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জনের অবস্থানের স্থান পরিদর্শন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকার বোম্বেতলা মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। কোনও নাগরিক অপরাধ করলে তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার কোনও সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এই সীমান্ত এলাকায় পর্যাপ্ত স্কুল-কলেজ, হাসপাতাল, কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে আছে। সীমান্তে নিরাপত্তা জোরদারের স্বার্থে বিজিবি সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করতে হবে। আমাদের শরীরে যতদিন রক্ত আছে, ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কাউকে আঘাত হানতে দেবো না। সীমান্তে ভারতীয় নাগরিকরা চাষাবাদ থেকে শুরু করে নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও কেন শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হয়, এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়।’

ভারতের পক্ষ থেকে পুশইনের তীব্র বিরোধিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফের সমালোচনা করে বলেন, ‘এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

এ সময় তার সঙ্গে কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় এনসিপির নেতাকর্মীসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষ করে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্ণব। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। হামলার ঘটনায় কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের