৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বনানীর আগুন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৪:২১আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৪:২৩

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডের ৭৯ নম্বর সাততলা ভবনে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। তার জন্য এখন রেসকিউ অভিযান পরিচালিত হচ্ছে। ভেতরে প্রচণ্ড তাপ এবং ধোঁয়া থাকায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া বাতাস থাকায় ধোঁয়া দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ভেতরে সলিউশন কাট ও পিতল রয়েছে। এছাড়াও রয়েছে অনেক দাহ্য পদার্থ। যার কারণে হিট হয়ে আছে এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে। 

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম