চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতি, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ০০:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:৫৯

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-কানসাট সড়কের ফলিমারি বিল এলাকায় বেশ কয়েকটি গণপরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাস জমজম ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস এবং সাথী এন্টারপ্রাইজ ফলিমারি বিল এলাকায় পর্যায়ক্রমে এসে পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের ১৫-২০ জন সদস্য দেশীয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির স্টাফদের মারধর করে যাত্রীদের কাছে থাকা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভোলাহাট থানার ওসি জানান, ‘ডাকাত দল মুহূর্তেই এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।’

এদিকে, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সড়কে ডাকাতির ঘটনায় পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন– উপজেলার খালে আলমপুর এলাকার সাথী এন্টারপ্রাইজের চালক মনোয়ার, যাত্রী রাজিয়া খাতুন, বীরশ্বরপুর গ্রামের ওবায়দুল, রবিউল ও কাঞ্চন।

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের