কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ছবি ভাইরাল

কক্সবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ২২:৪৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩:১১

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় কৌশলে কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলে তিনি। কাঠগড়ায় তার মোবাইল ফোনে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ছবিতে দেখা যায়, আদালতের কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে মোবাইলে কথা বলছেন প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে কক্সবাজার কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অবহিত নন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে আসামিকে আদালতে নিয়ে আসা। সেখানে কেউ অগোচরে কথা বলেছে কি-না আমি বলতে পারবো না।’

পুলিশের এক কনস্টেবল প্রদীপকে কথা বলার সুযোগ করে দিয়েছেন কি-না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এদিকে, আজ এ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। মামলার দ্বিতীয় সাক্ষী সিফাতের সাক্ষ্যগ্রহণ চলমান রেখে রাত ৮টায় আদালত মুলতবি করেন বিচারক। বুধবার (২৫ আগস্ট) সকাল থেকে আবার সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম