প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০

সারাদেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নর জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের ৩৮টি সরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ৬৫৪টি আসন রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ হয়ে থাকে। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনা সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই উক্ত আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদফতরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাংলাদেশ সরকার এই পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সম্পাদন করেছে। যার মধ্যে এশিয়া মহাদেশের ২৫টি, ইউরোপ মহাদেশে ২৭টি, আফ্রিকা মহাদেশে ৮টি ও লাতিন আমেরিকার ১টি।

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ 
ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ 
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব