মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম

মো. রাশিদুল ইসলাম, নাটোর
১০ অক্টোবর ২০২৬, ২২:৫৯ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২৩:০৪

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম পাওয়া গেছে, যিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন। বয়সসীমা অতিক্রম করায় তার মৌখিক পরীক্ষা না নিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। অথচ সেই প্রার্থীর নামই চূড়ান্ত তালিকায় এসেছে। ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এটি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি এলাকা। চূড়ান্ত তালিকায় নাম আসা প্রার্থী সোনিয়া খাতুন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে বর্তমান বয়স ৪২ বছর। বয়সসীমা অতিক্রম করায় মৌখিক পরীক্ষা দিতে গিয়েও অংশ নিতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

সোনিয়া খাতুন বলেন, ‘বয়স বেশি হওয়ায় মৌখিক পরীক্ষার দিন আমার পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে আমি মৌখিক পরীক্ষা না দিয়েই ফিরে গেছি। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।’

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’

স্থানীয়দের ভাষ্য, বয়স বেশি হওয়ার পরও একজন নারী প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় আসায় নিয়োগপ্রক্রিয়ায় বয়স যাচাই, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে। 

চূড়ান্ত তালিকায় সোনিয়া খাতুনের নাম অন্তর্ভুক্তির কারণ, তার বয়স ও আবেদনসংক্রান্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি নিয়োগ কর্তৃপক্ষের নথিতে কীভাবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবীর হোসেন বলেন, ‘বয়সসীমা অতিক্রম করা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারার পরও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় এসেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ নিয়ে যত কাণ্ড

লালপুর ও বাগাতিপাড়া প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি এলাকা। এই দুই উপজেলায় ফ্যামিলি কার্ডের শুমারির ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই ইউএনওকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী পাঁচ জন এবং জেলা প্রশাসনের দুজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে তখন জানিয়েছিলেন, ১২ আগস্ট দুপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও কর্মী নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। শুমারির জন্য আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তোলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে মিছিলটি ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

সেখানে গিয়ে ইউএনওর বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষে ভাঙচুর করেন। ইউএনও ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। এ সময় সাংবাদিকদেরও মারধর করে মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নিয়ে সব তথ্য মুছে দেন।

সে সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি। ওই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরদিন বদলি করা হয় রাজশাহী বিভাগীয় কমিশনার, নাটোরের জেলা প্রশাসক, লালপুর ও বাগাতিপাড়ার ইউএনওকে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। স্থগিত করা হয় নাটোর জেলার ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগ। সেই নিয়োগের ফলাফলই সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
ওসমান হাদীকে বিতর্কিত করতে ব্যবসায় নেমেছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা