প্রেমের জন্য কোটি টাকার উপহার ছাড়ছেন জাপানের রাজকন্যা

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

সত্যিকারের প্রেমের পথ কখনও মসৃণ হয় না। আবারও সেটি প্রমাণ করেছেন জাপানের একজন রাজকন্যা। প্রেমের জন্য ১ দশমিক ২ মিলিয়ন ডলারের উপহার ছাড়ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২০ লাখ ৩৩ হাজার ২৫২ টাকা।

শুধু এ পরিমাণ অর্থই নয়; বরং রাজকীয় প্রাসাদ ছেড়ে হবু স্বামীর সঙ্গে গাঁটছড়া বেঁধে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ারও পরিকল্পনা করছেন তিনি।

২০২১ সালের শেষ নাগাদ কলেজের সহপাঠী কোমুরো কেই’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে রাজকন্যা মাকোর। তবে বাগদান অনুষ্ঠানসহ রাজপরিবারের সদস্যকে বিয়ের ক্ষেত্রে প্রচলিত রীতিগুলোর কোনোটাই এক্ষেত্রে অনুষ্ঠিত হবে না। একজন রাজকন্যা হিসেবে তার ১ দশমিক ২ মিলিয়ন ডলারের যে উপহার পাওয়ার কথা রয়েছে, সেটিও তিনি প্রত্যাখ্যান করেছেন।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি আইনি প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন কোমুরো। এমন সম্ভাবনার ভিত্তিতেই সেখানকার বাসিন্দা হতে চলেছেন প্রিন্সেস মাকো।

রাজকুমারী মাকোর পিতা যুবরাজ আকিশিনো গত বছর বলেছিলেন, মা-বাবার উচিত বিয়ের ক্ষেত্রে সন্তানের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। জাপানের সংবিধান অনুযায়ী, একজন পুরুষ এবং একজন নারীর পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বিয়ে হওয়া উচিত। সূত্র: এনএইচকে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম