স্মৃতিসৌধে আনসার সদস্যদের অনিয়ম, প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

জাবি প্রতিনিধি 
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের অনিয়মের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী নূর হোসেন। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকৌশলী মিজানুর রহমান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার জন আনসার সদস্য তাকে পিটিয়ে আহত করেন। পরে আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক আলোচনার পর আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়। 

মারধরের শিকার শিক্ষার্থী নূর হোসেন বলেন, ‘আমি বিকালে স্মৃতিসৌধে ঘুরতে যাই। সেখানে অর্থের বিনিময়ে ডিউটিরত আনসার সদস্যরা অনেককেই স্মৃতিসৌধে প্রবেশ করতে দিচ্ছিলো। আমি এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে একটা রুমে নিয়ে আটকে রাখে। পরে সাত-আট জন আনসার সদস্য মিলে আমাকে মারধর করে। এসময় তারা আমার ঠোঁট, গলা, তলপেট এবং মাথায় আঘাত করে।’

নূর হোসেনের সঙ্গে হাসপাতালে থাকা বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আমি নূরকে নিয়ে এনাম মেডিক্যাল হাসপাতালে আছি। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেছে।’

 

/টিটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি