শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি ডিনের পদত্যাগ

জাবি প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ০০:০৭আপডেট : ৩০ জুন ২০২৫, ০০:০৭

শিক্ষার্থীদের তোপের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট অধিবেশন থেকে বের হয়ে যাওয়া ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা পদত্যাগ করেছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আজিজুর রহমান বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নোট করে উপাচার্য বরাবর পাঠিয়ে দিয়েছি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।’

এর আগে বেলা ১১টার দিকে অধ্যাপক নিগার সুলতানার পদত্যাগের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ডিন কার্যালয়ের সামনে পোস্টার লাগিয়ে দেন ব্যবসায় শিক্ষা অনুষদের একদল শিক্ষার্থী।

ওই পোস্টারে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‌‘ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে আপনার (নিগার সুলতানা) কার্যক্রম এবং অবস্থান ছাত্র-ছাত্রীদের স্বার্থের পরিপন্থি হিসেবে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের দোসর হিসেবে আপনার পক্ষপাতদুষ্ট এবং অগণতান্ত্রিক আচরণ ব্যবসায় শিক্ষা অনুষদকে কলুষিত করেছে। আপনার নেতৃত্বে অনুষদের পরিবেশ ন্যায়বিচারহীনতা, স্বেচ্ছাচারিতা ও শোষণের ক্ষেত্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করবেন। এই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো এবং এর সব দায়দায়িত্ব আপনার ওপরই বর্তাবে।’

এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগ দিতে আসেন অধ্যাপক নিগার সুলতানা। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবির, ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী আওয়ামীপন্থি শিক্ষকরা সিনেটে থাকতে পারবেন না জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সিনেট হলের ফটকের সামনে গিয়ে আওয়ামীপন্থি তিন শিক্ষকের নাম ধরে স্লোগান দিলে একে একে অধ্যাপক নিগার সুলতানা, অধ্যাপক মো. শফিক-উর রহমান, অধ্যাপক যুগোল কৃষ্ণ সিনেট হল থেকে বের হয়ে যান। তারা তিন জনই ক্যাম্পাসে আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি