স্কুল গেটে অভিভাবকদের জটলা, স্বাস্থ্যবিধিতে অনীহা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২০ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২০

স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা দেখা গেছে অভিভাবকদের। সকালে শিশু শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করে দেওয়ার পর স্কুল গেটগুলোতে তাদের তাদের ভিড় দেখা দেয়। এ সময় অভিভাবকদের মাঝে সামাজিক দূরত্ব পালনে উদাসীনতা দেখা যায়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এমন চিত্র দেখা গেছে।

সিদ্ধেশ্বরীতে অবস্থিত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দেখা গেছে, যাত্রী ছাউনিগুলোতে অভিভাবকরা অপেক্ষা করছেন। কিন্তু তাদের মাঝে কোনও সামাজিক দূরত্ব নেই। অনেকের মুখেও ছিল না মাস্ক। জটলা বেঁধে তারা কেউ কেউ সেলফি তুলছেন। আবার কেউ দাঁড়িয়ে আছেন। তবে শিশু শিক্ষার্থীদের যথেষ্ট স্বাস্থ্যবিধি পালন করতে দেখা গেছে।

স্কুল গেটে অভিভাবকদের জটলা, স্বাস্থ্যবিধিতে অনীহা!

একজন অভিভাবক বলেন, যে পরিমাণ শিক্ষার্থী-অভিভাবক রয়েছে সে পরিমাণ তাদের অবস্থান করার জায়গা নেই। তাছাড়া রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। এদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব কঠিন হয়ে যায়। স্কুলের সামনের সড়কগুলোতে যদি যানবাহন একটু কমিয়ে দেওয়া হয় তাহলে অভিভাবকদের জন্য ভালো হয়।

একই চিত্র দেখা গেছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। ভোর থেকেই অভিভাবকরা এসে এখানে অবস্থান করছেন। স্কুলের সামনে অভিভাবকদের এমন ভিড় করোনাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকেই।

আরাফাতুন্নেছা নামে একজন অভিভাবক বলেন, বাচ্চাদেরকে নিয়েই প্রতিদিন স্কুলে আসতে হয়। কিন্তু স্কুলের সামনে আমাদের বসার মতো এমন ভালো কোনও জায়গা নেই। যতদূর সম্ভব আমরা যত এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এরপরেও হয়ে উঠে না।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সর্বশেষ খবর
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি