বিদ্যালয়ের টয়লেট থেকে ছাত্রী উদ্ধার, প্রধান শিক্ষককে শোকজ

চাঁদপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

চাঁদপুরের শাহরাস্তিতে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের টয়লেটে আটকে পড়ার ১১ ঘণ্টা পর বাকপ্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থী শারমিনকে উদ্ধারের ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করেছে জেলা শিক্ষা অফিস। এছাড়া ঘটনা পৃথকভাবে তদন্তের জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককে শোকজের জবাব এবং অন্যদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমি শনিবার সরেজমিন পরিদর্শন করেছি। বাকপ্রতিবন্ধী ওই ছাত্রীকে এই স্কুলে ভর্তি করারই কথা না। ছাত্রী বাকপ্রতিবন্ধী হওয়ায় সে কোনও কথা বলতে পারেনি। তবে তার বাবা বলছেন, মেয়েকে পেয়েই তারা খুশি। তাদের কোনও অভিযোগ নেই। তারপরও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুমন খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পৃথকভাবে তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছি। তদন্তে কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস ছুটির পর সবাই বাড়ি গেলেও বাথরুমের আটকা পড়েন এসএসসি পরীক্ষার্থী শারমিন। পরে রাত ১০টার দিকে ১১ ঘণ্টা পর তাকে উদ্ধার করে স্থানীয়রা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব