ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

শীর্ষ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে চার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ করেছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিকরা বলেন, দুর্নীতিবাজ আমলারা নিজেদের দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টা করছে।

তারা বলেন, সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করার পর যে হিসাব পাওয়া যাবে, তা অবশ্যই প্রকাশ করতে হবে। এবং ব্যাংক হিসাবে যদি তেমন কোনও কিছু না পাওয়া যায় তবে তলবকৃত সাংবাদিকদের পুরস্কৃত করতে হবে।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, সংগঠন ও রাজনৈতিক মতকে সামনে রেখে যেভাবে হিসাব চাওয়া হয়েছে তা নজিরবিহীন। আমরা রাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা চাই। সন্তোষজনক সমাধান না হলে আন্দোলন চলবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা পারভিন বলেন, আমাদের বিরুদ্ধে কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই হিসাব চাওয়া হয়েছে? এর পিছনে কারা আছে তা জানাতে হবে? আজ সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে আমাদের হেয় করা হচ্ছে। এদেশের মানুষ সাংবাদিকদের এমনিতেই ভুল চোখে দেখে। তারা ভাবে ‑ সাংবাদিকরা অবৈধভাবে অর্থ উপার্জন করে। সাংবাদিকদের কি সুযোগ আছে মানি লন্ডারিং করার? যারা মানি লন্ডারিং করে তাদের ধরেন। সাংবাদিকদের পিছে লাগবেন না। আপনারা অন্যায় করেন, দুর্নীতি করেন। তা সাংবাদিকরা প্রকাশ করে বলে গায়ে লাগে?

সমাবেশ থেকে জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের প্রেস ক্লাবে ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সাংবাদিক সংগঠন ও নেতৃবৃন্দ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
সর্বশেষ খবর
সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে মন্ত্রিসভা কমিটি
সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে মন্ত্রিসভা কমিটি
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ