১১ লাখ টাকার অর্ডার নিয়ে প্রতারণা, ধামাকার ১১ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

গাজীপুরের টঙ্গীতে প্রতারণার অভিযোগে ‘ধামাকা শপিং ডটকম’র চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন শামীম খান নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন তিনি। শামীম খান টঙ্গী পশ্চিম থানার উত্তর (আউচপাড়া) এলাকার বাসিন্দা এবং পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।

আসামিরা হলেন—ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, হিসাব বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাফোয়ান আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা ডি এম ডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ (২৮), উপ-ব্যবস্থাপক আমিরুল হোসাইন, আসিফ চিশতী ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান।

শামীম খান জানান, গত ২০ মার্চ ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকা শপিং ডটকমের ফেসবুক পেজে বিভিন্ন ভার্চুয়াল সিগনেচার কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য কেনার অফার দেয়। অফার দেখে প্রতিষ্ঠানের হেল্প লাইনে যোগাযোগ করেন তিনি। পরে তাকে জানানো হয়, পণ্য অর্ডার করলে ৪৫ দিনের মধ্যে সরবরাহ করা হবে। সে অনুযায়ী তিনি ৮৪টি ইনভয়েসের মাধ্যমে ধামাকা শপিং ডটকমের নির্ধারিত ইনভয়েসে ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি তার অর্ডার কনফার্ম করে এবং কনফার্ম ইনভয়েস জিমেইল আইডিতে পাঠালেও প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ৪৫ দিনেও পণ্য সরবরাহ করেনি। ৫০ দিন পর হেল্প লাইনে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলা হয়।

তিনি আরও জানান, এক মাস অপেক্ষার পর তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক (অপারেশন) কর্তৃক স্বাক্ষরিত সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে তাকে ১১ লাখ ৫৫ হাজার টাকার দুইটি চেক দেওয়া হয়। চেক নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টে টাকা জমা নেই। গত ৫ আগস্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানার কাছে গেলে টাকা না দিয়ে উল্টো শামীমকে হুমকি দেন। ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অফিসে গিয়ে দেখেন তালাবদ্ধ। এরপর টাকা পরিশোধের ইনভয়েস, ব্যাংকের চেকের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণার অভিযোগে মামলা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ব্যবসায়ী শামীম খান প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার একটি মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম