পোষা কবুতর ধরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি সংবাদদাতা
০২ অক্টোবর ২০২১, ১৯:২১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:২১

ঝালকাঠি পৌর শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব হেমায়েত হোসেনের ছেলে।

তার বড় ভাইয়ের বন্ধু মুরাদ হোসেন বলেন, ‘নিজের পোষা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আবিদ। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
সর্বশেষ খবর
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর