হাম সন্দেহে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:৪৮

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের রবিবারের (১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে মৃত্যু  হয়েছে ২ জনের। এ সময় নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন।

সন্দেহজনক হামে মৃত ২ জনের মধ্যে একজন মৌলভীবাজার এবং অপরজন খাগড়াছড়ির।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৩ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৯৩৫ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৯ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে— ৫৪৮ জন। এরপর চট্টগ্রামে ২৬৪ জন, সিলেটে ১২৬ জন, বরিশালে ১২৯ জন।  মোট হিসেবে সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী ঢাকা বিভাগে ৯৫ হাজার  ৯০৫ জন এবং মোট নিশ্চিত রোগীও ঢাকায় ১৫ হাজার ৯৬২ জন।

অন্যদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এ সারাদেশে বিভাগ পর্যায়ে লক্ষ্যমাত্রার ১২০.০ শতাংশ এবং সিটি কর্পোরেশন পর্যায়ে ১১৮.৯ শতাংশ টিকা প্রদান করা হয়েছে বলে অধিদফতর জানিয়েছে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বশেষ খবর
শ্রম অসন্তোষে ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক
শ্রম অসন্তোষে ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন