দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৭১ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ২১:৫৬ আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২২:৩৫

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৩ লাখ ৫৫ হাজার ৩২৫ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন। আর রবিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৪২৭ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। রবিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৮ হাজার ৬৬৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৮৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে।

এ ছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৮৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৫৯ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৯৩২ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৭২৩ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন।

/এসও/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!