কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৮:১৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠান করা হয়েছে। কমিটির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন জাকারিয়া আহমেদ। তারা দুই জনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।

শুক্রবার বিকালে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে।

তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

ঘটনা সম্পর্কে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
সর্বশেষ খবর
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
ভুটানকে সমীহ করলেও জয় ছাড়া ভাবছে না ভারত
ভুটানকে সমীহ করলেও জয় ছাড়া ভাবছে না ভারত
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!