ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৯:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯:০৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য করার পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ মনারখিল গ্রামের সোলেমান সর্দারের ছেলে মো. জয়নাল আবেদীন।

অভিযুক্তরা হলেন- জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, মো. ফারুক হোসেন ও শহিদ।

মো. জয়নাল আবেদীন বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটি প্রকাশের পর ওই দিন বিকাল ৩টায় সদর উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর শেখ, উত্তর চাকলা গ্রামের হোসেনের ছেলে মো. ফারুক হোসেনের ফেসবুক আইডি থেকে জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু ও শহিদের সহযোগিতায় লাইভে এসে  ওবায়দুল কাদেরের বিরুদ্ধাচরণ করে সম্মানহানী করে।’

তিনি আরও বলেন, ‘ ভিডিওটি ফেসবুকে প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম বিদ্বেষ, ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অভিযুক্ত জাহাঙ্গীর শেখ নোয়াখালী জেনারেল হাসপাতালের একজন পরিচ্ছন্নতা কর্মচারী হয়েও কীভাবে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক আচরণ করে?’

তিনি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় দলীয় নেতাকর্মীরা যেকোনও সময় প্রতিবাদমুখর আন্দোলন করবে বলেও হুমকি দেন।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত