‘আগামীর বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু বলে কিছু থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৯:৪৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৪৮

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, শিশুর জন্য বিনিয়োগ করলে বহুগুণে ফিরে আসে। আক্ষরিক ও বাস্তবিক অর্থে শিশুরা আমাদের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু বলে কিছু থাকবে না।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, শিশুরা রাস্তায় চলে আসার মূল কারণ দারিদ্র্য। সম্প্রতি সরকার এ সম্পর্কিত একটি সমন্বয় কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনজিও ব্যুরোর ডিজি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা শিশুদের নিয়ে কাজ করছেন- তারা এ কমিটিতে রয়েছেন। এ কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন সায়মা ওয়াজেদ।

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারে তিনি আরও বলেন, দেশে সুবিধাবঞ্চিত শিশুদের সুনির্দিষ্ট কোনও সংখ্যা নেই। সেক্ষেত্রে দেশের বিভাগীয় শহরসহ সারাদেশের পথশিশুর সংখ্যা নির্ণয়ের জন্য বিবিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত শিশুনগরী ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে পথশিশুদের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে সেগুলো সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এসএম খলিলুর রহমান ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি