২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৪, ১৪:৪৭আপডেট : ০৩ মে ২০২৪, ১৪:৫৬

তাপদাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা, চট্টগ্রাম বিভাগের এক জেলা এবং রংপুর বিভাগের চার জেলার সব স্কুল বন্ধ থাকবে।

শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা বিভাগের ১০ জেলা (খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা) ও রাজশাহী বিভাগের ৮ জেলার (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) সকল জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিলে। তবে তাপদাহের কারণে যেসব এলাকায় তাপমাত্রা বেশি সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম