যুবকরা ফোন-ল্যাপটপ নিয়ে বসে থাকে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১২:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:০৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন তো যুবকরা মোবাইল, ল্যাপটপ নিয়ে বসে থাকে। এটা খুব কষ্টের কথা। এই দেশটা তো যুবক, তরুণ, তরুণী, শ্রমিকদের। তারা যদি গা ঝাড়া দিয়ে না উঠতে পারে তাহলে এই দেশের ভবিষ্যৎ খুব প্রসন্ন নয়।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য দুদু এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশ্যে দুদু প্রশ্ন করেন, আপনার দেশ, আপনার কোনও দায়িত্ব নেই? এ সময় তিনি বলেন, ‘যদি আগামী এক বছরের মধ্যে আমরা সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে ব্যর্থ হই, তাহলে এই দেশে বিপর্যয় নেমে আসবে। কেউ রক্ষা পাবে না। ঘরে বসে থাকলেও বিপদমুক্ত ভাবার কোনও কারণ নেই।’

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি রাস্তায় নামছে না কেন? বিএনপি ভীত না। পঁয়ত্রিশ লাখ মামলা হওয়ার পর যে পার্টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে দলের নেত্রী যিনি একটিও আপোষ করেননি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শক্ত দাঁড়িয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় এমন নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, ‘আপনি অনন্তকাল থেকে যাবেন, এটা ভাবা ঠিক হবে না।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমবায় দল বিএনপির কোনও অঙ্গ সংগঠন নয়। তবে তারা দলের আদর্শ ধারণ করেন।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
সর্বশেষ খবর
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি, পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি, পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
সর্বাধিক পঠিত
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা