আরোগ্য কামনায় প্রার্থনা কর্মসূচি

হাসপাতালেই আরও কয়েকদিন থাকতে হচ্ছে খালেদা জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:২০

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বিশেষ কোনও পরিবর্তন আসেনি। চিকিৎসকেরা নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। শরীরে জ্বর কমে এলেও কিডনি ও লিভারের সমস্যার কারণে শরীর স্বাভাবিক অবস্থায় নেই। এ কারণে আরও বেশ কয়েক দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে তাকে। চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। গতকাল (বৃহস্পতিবার) থেকে ব্যবস্থাপত্র দিতে শুরু করেছেন চিকিৎসকেরা।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেগম জিয়ার শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম। এছাড়া লিভার, কিডনির অবস্থাও অপরিবর্তিত। বৃহস্পতিবার জ্বর এলেও শুক্রবার সেটা কমে গেছে বলে জানান তারা।

শুক্রবার রাত আটটার পর এভারকেয়ারের ডাক্তার শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বোর্ড মিটিং শুরু হয়েছে। এই বৈঠকেই শারীরিক বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এক্ষেত্রে সূত্রের ভাষ্য, খালেদা জিয়াকে শারীরিক উন্নতির জন্য আরও কিছু দিন হাসপাতালে থাকতে হতে পারে।

বাংলা ট্রিবিউনকে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, শুক্রবার খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দরের স্ত্রী নাসরিন ইস্কান্দর তাকে দেখতে এসেছেন হাসপাতালে। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কোনও মন্তব্য করতে রাজি হননি।

পরে রাত সোয়া ১১টার দিকে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ইপ্রোভমেন্টের বিষয়ে এখনও কিছু বলতে পারবো না। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বোর্ডের সদস্যরা পর্যালোচনা করছেন। আগামী দু’একদিনের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো। 

হাসপাতালেই আরও কয়েকদিন থাকতে হচ্ছে খালেদা জিয়াকে এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় সারা দেশে প্রার্থনা কর্মসূচি পালন করেছে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির প্রথম দিনে দেশের জেলা ও মহানগরে দোয়া মাহফিল হয়েছে।

দফতর সম্পাদক রফিকুল ইসলাম জানান, বরিশাল মহানগর, রাজশাহী মহানগর, ময়মনসিংহ মহানগর, সিলেট মহানগর, খুলনা মহানগর, গাজীপুর মহানগর এবং ঢাকা, গাজীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ জেলা, কিশোরগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, রাজবাড়িসহ অনেক জেলায় কর্মসূচি পালিত হয়েছে। হাসপাতালেই আরও কয়েকদিন থাকতে হচ্ছে খালেদা জিয়াকে

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি