সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান

পটুয়াখালী প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২১:৪৫আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:১৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। আমাদের দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা বিএনপি করেছে। এটা আমাদের গর্বের বিষয়। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মতপার্থক্য থাকবে। তাই অন্য (দলের) যারা আছে, যারা আমাদের সমান (সংখ্যায়) নয়, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে।’

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার সংস্কার শুরু করেছে। রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। সবার আগে বিএনপিই সংস্কার প্রস্তাব দিয়েছিল।’ 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণে তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করে দিয়েছে। তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।’

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী