নারীর মৃত্যু পুরুষের দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৮:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৮

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে পুরুষ তিনজন আর নারী ছয়জন। অর্থাৎ পুরুষের তুলনায় নারীর মৃত্যু হয়েছে দ্বিগুণ।

রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮১৭ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ছয়জন। শতকরা হিসেবে পুরুষ ৬৪ দশমিক চার শতাংশ আর নারী ৩৫ দশমিক ৯৬ শতাংশ। গতকাল (২৩ অক্টোবর) করোনাতে আক্রান্ত হয়ে নারীর মোট মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে যায়।

এর আগে, ১২ আগস্ট দেশে করোনা মহামারিকালে পুরুষ মৃত্যুর সংখ্যাকে প্রথম ছাড়িয়ে যায় নারী মৃত্যু। সেদিনই প্রথমবারের মতো একদিনে মৃত্যুর তালিকাতে পুরুষের চেয়ে নারী মৃত্যু বেশি ছিল। সেদিন অধিদফতর জানায়, করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২১৫ জনের মধ্যে পুরুষ ১০৭ জন আর নারী ১০৮ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে দেশে পুরুষের আক্রান্তের হার এবং মৃত্যুহার বেশি ছিল। নারীর তুলনায় পুরুষেরা বাইরে যান বেশি, যার কারণে তারা আক্রান্ত হন বেশি। আর আক্রান্ত হলে মৃত্যুও বেশি হবে এতদিন জানিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। যার কারণে নারীদের আক্রান্ত এবং তাদের মৃত্যুহার কম ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নারী মৃত্যু বেড়ে যায়। আর এখন বর্তমানে দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় কোনও কোনওদিন নারীর মৃত্যু বেশি হচ্ছে।

নারী মৃত্যুর জন্য বিশেষজ্ঞরা ডেলটা ভ্যারিয়েন্টের দাপটের কথা বলেছেন। সেই সঙ্গে টিকা গ্রহণে নারীর পিছিয়ে থাকাতেও কারণ হিসেবে বলছেন তারা।

জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ-নাইট্যাগ) ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ মনে করেন, টিকা গ্রহণে পিছিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে। হরমোনাল কারণে নারীরা এতদিন সুরক্ষা পেলেও টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষের এগিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
নেকলেসে মন ভরেনি, জন্মদিনের উপহার হিসেবে আরও যা চান ইয়ামাল
নেকলেসে মন ভরেনি, জন্মদিনের উপহার হিসেবে আরও যা চান ইয়ামাল
মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প
মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প
এসি ছাড়াই ১৮৮ যাত্রী নিয়ে উড়লো ইউএস-বাংলা, শ্বাসকষ্টে যাত্রীকে দেওয়া হলো অক্সিজেন
এসি ছাড়াই ১৮৮ যাত্রী নিয়ে উড়লো ইউএস-বাংলা, শ্বাসকষ্টে যাত্রীকে দেওয়া হলো অক্সিজেন
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান