ফেরি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু, এখনও পৌঁছায়নি ‘প্রত্যয়’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১০:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০:২৮

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত ফেরিডুবির ঘটনার ১২ ঘণ্টা পর আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। 

বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৬টি মোটরসাইকেল নিয়ে ডুবে ডুবে যায় ফেরিটি। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করে ‘হামজা’। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

৪০০ টনের ফেরি উদ্ধারে কাজ করছে ৬০ টন সক্ষমতার হামজা

আজ সকাল ৭টায় উদ্ধার কাজ শুরুর কথা থাকলেও, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ সোয়া ৮টায় দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পাটুরিয়া ফেরিঘাটের পথে। এটি ১৪১ মিটার নদীপথ পেরিয়ে চাঁদপুর থেকে গতকাল রওনা দিলেও, কখন পাটুরিয়া পৌঁছাবে তা বলা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ফেরি শাহ আমানতের যে ওজন তাতে দুটি জাহাজ চেষ্টা করেও সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ‘প্রত্যয়’ পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধারে কাজ শুরু করা যাবে। ‘হামজা’ শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন—

ডুবে যাওয়া ফেরিটি ৪২ বছরের পুরনো, উদ্ধার হয়নি এখনও

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান