ড. কামালকে ফেরাতে গণফোরাম বিদ্রোহী অংশের শেষ চেষ্টা

সালমান তারেক শাকিল
২৯ অক্টোবর ২০২১, ২০:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:৪০

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়েই দল গোছানোর কার্যক্রম সম্পন্ন করতে চান দলটির বিদ্রোহী অংশের নেতারা। বাংলা ট্রিবিউনকে দলটির বিদ্রোহী অংশের নেতারা বলছেন, অন্তত শেষ চেষ্টার অংশ হিসেবে কামাল হোসেনকে শনিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠেয় বর্ধিত সভায় সভাপতিত্ব করতে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

এ ব্যাপারে শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণফোরামের বিদ্রোহী অংশের অন্যতম উদ্যোক্তা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সভায় সভাপতিত্ব করবেন। শেষবারের মতো আমরা চেষ্টা করছি, তিনি যেন উপস্থিত থাকেন। কয়েকজন তাকে এখনও বিভ্রান্ত করে রেখেছেন। তারা স্যারকে জিম্মি করে রেখেছেন।’

২০১৯ সালের ২৬ এপ্রিল মোস্তফা মোহসীন মন্টুকে সরিয়ে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার মধ্য দিয়ে গণফোরামে বিভক্তির যে যাত্রা শুরু হয়েছিল, সেই বিভক্তি এখনও চলছে। প্রতিষ্ঠার ২৭ বছর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর দলের সভাপতি ড. কামাল হোসেনের বিপরীতে পৃথক বর্ধিত সভা করে গণফোরামের বিদ্রোহী অংশের কার্যক্রম শুরু হয়।

করোনার সংক্রমণের কারণে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক প্রক্রিয়া ধীরগতি পেলেও এখন আবার সক্রিয় হয়েছে এই অংশটি। ইতোমধ্যে রাজধানীতে দলের কয়েকটি বৈঠক করেছে, কর্মসূচিও পালন করেছে কয়েকটি ইস্যুতে। আগামীকাল শনিবার (৩০ অক্টোবর) বর্ধিত সভা ডাকা হয়েছে। এই সভায় সভাপতিত্ব করতে শেষবারের মতো দলের সভাপতি কামাল হোসেনকে আহ্বান জানানো হয়েছে।

গণফোরাম একাংশের একজন দায়িত্বশীল নেতা জানান, বর্ধিত সভার আমন্ত্রণপত্র কামাল হোসেনের মতিঝিলের চেম্বার ও বেইলি রোডের বাসায়ও পাঠানো হয়েছে। এছাড়া মেইল করেও জানানো হয়েছে।

একাংশের নেতাদের আমন্ত্রণ পেয়েছেন কিনা, এমন প্রশ্নে শুক্রবার সন্ধ্যায় ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোধহয় আমন্ত্রণপত্র এসেছে। আমি দেখিনি এটা এখনও।’

গত বছরের ২৬ সেপ্টেম্বর গণফোরামের বিদ্রোহী অংশের বর্ধিত সভার দৃশ্য আপনি তাদের আমন্ত্রণে যাবেন? বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে প্রবীণ এই আইনজ্ঞ ও রাজনীতিক বলেন, ‘আমি ঐক্যের আহ্বান জানাবো। আমি দলের নেতাদের সঙ্গে আলাপ করে দেখবো, যেতে পারবো কিনা।’

বিদ্রোহী অংশের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য লতিফুর বারী হামিম জানান, শনিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

নভেম্বরে সম্মেলন করবে বিদ্রোহী অংশ

শনিবার অনুষ্ঠেয় বর্ধিত সভায় সম্মেলন করার সিদ্ধান্ত নেবেন গণফোরামের বিদ্রোহী অংশের নেতারা। এর আগে, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবে বর্ধিত সভায় এই অংশটি ওই বছরের ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল করার কথা জানিয়েছিল। যদিও পরে করোনার সংক্রমণের কারণে সম্মেলন করতে পারেননি তারা।

এই অংশের মুখপাত্র ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগামী নভেম্বরেই সম্মেলন করবো।’

বর্ধিত সভায় সম্মেলনের দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি রাজনৈতিকভাবে পরবর্তী কর্মসূচির বিষয়ে মতামত দেবেন গণফোরাম একাংশের নেতারা। সুব্রত চৌধুরী বলছেন, রাজনৈতিকভাবে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে আন্দোলন ও সংগ্রামের বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা এবং মতামত আদান-প্রদান হবে। সম্মেলনের দিনক্ষণও জানিয়ে দেওয়া হবে।

লতিফুর বারী হামিম জানান, বর্ধিত সভার পর শনিবার দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবেন দলের নেতারা।

আরও পড়ুন:

গণফোরামে সম্মেলনের প্রস্তুতি বিদ্রোহী গ্রুপের

ড. কামাল জিম্মি!

প্রয়োজনে কামাল হোসেনকেও বহিষ্কার!

ড. কামালের গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া

ভেঙে গেলো গণফোরাম

গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কার

গণফোরামে অসন্তোষ

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের