রিজার্ভের পরিমাণ বাড়িয়ে বলছে সরকার, অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২১:৩৮আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৩৮

অর্থনৈতিক সামগ্রিক চিত্র নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলটির অভিযোগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়িয়ে বলছে সরকার। শনিবার (৩০ অক্টোবর) দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপি মনে করে আইএমএফ-এর হিসাব মতে বাংলাদেশে গত জুন মাসের শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা উল্লেখ করা হয়েছে সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘স্থায়ী কমিটি মনে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের উদাহরণ। আগেও অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির দাবি এবং তাকে সমর্থনের জন্য বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরি করা।’

স্থায়ী কমিটির অভিযোগ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। এখন পর্যন্ত মাত্র ৮ ভাগের একভাগ মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছে। ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টিকার প্রয়োজন।

অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদদের নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে মশাল মিছিল
সর্বশেষ খবর
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ