ঢাবি ক-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১০.৭৬ শতাংশ

ঢাবি প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৫:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯৪ হাজার ৫০৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৬৫ জন। মোট পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাবির আবদুল মাতিন ভার্চুয়াল ক্লাসরুমে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরও ছিলেন ক-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল।

সর্বোচ্চ ১১৭ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন বগুড়ার গভর্নমেন্ট আজিজুল হক কলেজের শিক্ষার্থী মিফতাহুল আলম। ১১২ দশমিক ৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম। ১১১ দশমিক ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস।

পাস করা শিক্ষার্থীরা আগামী ৯ নভেম্বর বিকাল ৩টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরনের পর নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

ঢাবি’র ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ফল দেখার সুযোগ রয়েছে। এছাড়া রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU KA < roll no> টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফল জানা যাবে।

/জেএইচ/
সম্পর্কিত
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ 
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ 
ত্রাণ ভাণ্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পণ্য, রাজস্ব কর্মকর্তা আটক
ত্রাণ ভাণ্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পণ্য, রাজস্ব কর্মকর্তা আটক
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা